নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত স্বেচ্ছার রক্তদান শিবিরের উদ্বোধন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা৷ এইদিন শিবিরের শুরুতে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্য অতিথিরা রবীন্দ্র নাথ ঠাকুরের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ পরে শুরু হয় রক্তদান শিবির৷ এইদিনের শিবিরে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সদস্য সদস্যারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে৷ সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান এইদিনের রক্তদান শিবির তাৎপর্যপূর্ণ৷ কারন রক্তদান শিবিরের আয়োজন করেছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি৷ সমাজের অন্যান্য মানুষের থেকে দৃষ্টিগত দিক থেকে তারা কিছুটা পিছিয়ে থাকলেও রক্তদানে তারা পিছিয়ে নেই৷ এইদিনের রক্তদান শিবিরের মধ্যদিয়ে তা প্রমানিত৷

অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















