News Flash

  • Home
  • বিদেশ
  • নাম না করে চিনকে বিঁধলেন জয়শংকর
Image

নাম না করে চিনকে বিঁধলেন জয়শংকর

ঢাকা, ১৩ মে (হি. স.) : “যখন কোনও দেশ আইনি বাধ্যবাধকতাকে অসম্মান করে অথবা দীর্ঘকালীন চুক্তি লঙ্ঘন করে তখন তাদের বিশ্বাসযোগ্যতা তুমুলভাবে ধাক্কা খায়।” নাম না করেই চিনকে বিঁধলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

ষষ্ঠ ভারত মহাসাগরীয় আলোচনাসভায় অংশ নিতে বাংলাদেশে গিয়েছেন জয়শংকর। ঢাকায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখার সময় চিনের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক ছিলেন জয়শংকর। তিনি বলেন, “সমুদ্র-বাণিজ্যের স্বার্থেই ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি ঐক্যবদ্ধ হলেও এটা নিশ্চিত করা দরকার যেন কোনও একটি দেশের আধিপত্যের জন্য সেই স্বার্থ লঙ্ঘিত না হয়। আর এটা রুখতে যে উপসাগরীয় অঞ্চলে নজরদারি আরও কড়া হওয়া দরকার।” কোনও দেশের নাম না করলেও জয়শংকর যে বেজিংকেই তোপ দাগলেন তা পরিষ্কার।

উল্লেখ্য, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে চিনা আগ্রাসনের কবলে পড়ে ভারত। এরপর বহুবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে ভারত-চিন। কিন্তু চিনের আগ্রাসী মনোভাবে সেই শান্তিপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। বরং অব্যাহত থেকেছে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা। লালফৌজের এই মানসিকতার বিরুদ্ধেই বারবার সরব হয়েছে ভারত। বাংলাদেশেও বিদেশমন্ত্রী বুঝিয়ে দিলেন, বেজিংয়ের মনোভাবের বদল চায় নয়াদিল্লি।–

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top