News Flash

  • Home
  • দেশ
  • এবার শুধু কাজ করতে হবে, কারও সমালোচনা করব না : মল্লিকার্জুন খাড়গে
Image

এবার শুধু কাজ করতে হবে, কারও সমালোচনা করব না : মল্লিকার্জুন খাড়গে

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটকম বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ে উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস শিবির। চারিদিকে আনন্দে উৎসবে মেতে উঠেছেন কংগ্রেস নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকরা। এর মাঝেই সবাইকে সংযত থেকে কর্ণাটকের উন্নয়নের জন্য কাজ করার দিকে মনোনিবেশের বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

অনেক টালবাহানার পর দলের বর্ষীয়ান নেতা শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের সভাপতি পদে বসেছিলেন খাড়গে। তারপর হিমাচলপ্রদেশ আর এবার নিজের রাজ্য কর্ণাটকে তাঁর নেতৃত্বেই ক্ষমতা ফিরেছে শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। তাই এই মুহূর্তে মাথা ঠাণ্ডা করে আরও বড় লক্ষ্য জয়ের প্রস্তুতি তিনি চাইছেন তিনি। কর্ণাটকে দলের জয়কে ২০২৪ সালে বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার অনু্প্রেরণা বানিয়ে দেশব্যাপী কংগ্রেসের পালে জোয়ার আনার পরিকল্পনা করছেন।

কর্নাটকে জয়ের আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যেই খাড়গে বলছেন, “আমরা জিতে গেছি এবং এখন আমাদের কাজ করতে হবে। আমি কারও সমালোচনা করতে চাইছি না। আমি কংগ্রেসের পক্ষে এত সমর্থন দেওয়ার জন্য আমি কর্ণাটকের মানুষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতি তাঁরা যে ভরসা দেখিয়েছেন তার পূর্ণ মর্যাদা দেব। নির্বাচনী ইস্তেহারে আমরা যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবগুলিকে বাস্তবায়িত করা হবে। আমি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও শরীর খারাপ নিয়ে যেভাবে সোনিয়া গান্ধী প্রচার করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই মিলে সম্মিলিত নেতৃত্বের অধীনে এই নির্বাচনে লড়াই করেছি এবং জয় পেয়েছি।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top