আগরতলা, ১৩ মে (হি. স.) : গণতন্ত্র আছে বলেই কর্ণাটকে কংগ্রেস ক্ষমতা দখল করতে পেরেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় থাকেই। কর্ণাটকে নির্বাচনী ফলাফল নিয়েই প্রতিক্রিয়ায় বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর দাবি, বিজেপি সর্বদা গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলে। অথচ, গণতন্ত্রহরণকারী বামেরাই এখন ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে চিৎকার করছেন, কটাক্ষ করে বলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক ব্যবস্থায় জয়-পরাজয় থাকেই। তবে, কর্ণাটকে বিজেপি পরাজিত হলেও যথেষ্ঠ ভাল ফলাফল করেছে। পরাজয়ের বিশ্লেষণ দল করবে নিশ্চয়ই। তাঁর দাবি, বিজেপি বরাবরই গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলে। গণতন্ত্র আছে বলেই কংগ্রেস কর্ণাটকে জয়ী হয়েছে। অথচ, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে বামেরা হাহাকার শুরু করেছেন। তিনি বলেন, ৩৫ বছর ত্রিপুরায় গণতন্ত্র ছিল না। এখন তা প্রতিষ্ঠা করা হচ্ছে।

গণতন্ত্র আছে বলেই কর্ণাটকে কংগ্রেস জয়ী হয়েছে, প্রতিক্রিয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Tags:
Releated Posts
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…
বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন
অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…
কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী
আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…


















