News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় ১১৩ আসনে এগিয়ে কংগ্রেস
Image

কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় ১১৩ আসনে এগিয়ে কংগ্রেস

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে সিংহভাগ সংস্থা বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল। এখন পর্যন্ত প্রাপ্ত প্রবণতা অনুসারে, কংগ্রেস ১১৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৮০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। আজ সকাল ১০ টায় প্রাপ্ত প্রবণতা অনুসারে, কংগ্রেস ১১৪টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে বিজেপি ৮৭টি আসনে এগিয়ে রয়েছে।

শিগগাঁও আসনে এগিয়ে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। বিজেপি প্রার্থী অভয় পাটিল বেলগাভি দক্ষিণ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বী থেকে ৫১৭৮ ভোটে এগিয়ে রয়েছেন।
বিজেপির মন্ত্রী ভি সোমান্না চামরাজানগর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী পুত্ররাংশেট্টিকে ২,৩৪১ ভোটে পিছিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এছাড়াও বেল্লারি নির্বাচনী কেন্দ্রে পরিবহণ মন্ত্রী বি শ্রীরামুলু তাঁর এক সময়ের ঘনিষ্ঠ কংগ্রেসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বি নগেন্দ্রকে পিছনে ফেলেছেন। কিট্টুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী বাবাসাহেব পাতিল বিজেপি বিধায়ক মহন্তেশ দোদাগৌদারের থেকে ৩৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।

বিজেপি মন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র তীর্থহল্লি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী কিমানে রত্নাকরের থেকে ১৮৪ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও রায়বাগ কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্যোধন আইহোল এবং নির্দল প্রার্থী তথা প্রাক্তন আইএএস শম্ভু কালোলিকারের মধ্যে কঠিন লড়াই দেখা যাচ্ছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top