News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত ভারত অভিযানে সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
Image

নেশামুক্ত ভারত অভিযানে সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে আজ আগরতলায় ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় এই ম্যারাথন র্যালির সূচনা করেন৷ এই ম্যারাথন র্যালি উপলক্ষে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির সাথে ’ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ ও ’মিশন বাৎসল্য’ প্রকল্পকেও যুক্ত করা হয়েছিল৷ র্যালির সূচনা করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, নেশামুক্ত ভারত অভিযানে ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে৷ নেশামুক্ত ভারত অভিযানকে সফল করে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ এই অভিযানে ত্রিপুরাকেও নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, শিশু ও কন্যা সন্তান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই ম্যারাথন র্যালির আয়োজন করা হয়েছে৷ রাজ্য সরকার কন্যা সন্তানদের বিকাশে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছে৷ ’বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিটি আমাদের দেশে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে৷ এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো শিশু কন্যাদের ভবিষ্যৎ সুুরক্ষিত রাখা৷ উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও সিনিয়র স্টেট কো-অর্ডিনেটর শিবাঙ্গি গর্গ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা প্রোগ্রাম আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস৷ ম্যারাথন র্যালিটি উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ট্যাবলো সহ এই সুুসজ্জিত ম্যারাথন র্যালিতে বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সিডিপিও, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সুুপারভাইজারগণ, অঙ্গনওয়াড়ি কর্মী, এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবকগণ অংশ নেন৷

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top