News Flash

Image

আগামীকাল জাতীয় লোক আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  আগামীকাল ১৩মে ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে৷ এই লোক আদালতে মোট ৬৬টি বেে’ ১১,৩৪৬টি মামলা নিপত্তির জন্য তোলা হবে৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫০৭০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ৬২৭৬টি মামলা রয়েছে৷ জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪৩৯৩টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২৯২টি, ভোক্তা আদালত সংক্রান্ত ৮টি মামলা, দূরস’ার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৬৭৭টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৫৫৭৬টি মামলা, বৈবাহিক বিরোধের ২১৯টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই্যাক্ট) ৯৭টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৩৪টি মামলা, অবমাননা সংক্রান্ত ২১টি মামলা এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত ১২টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷ ত্রিপুরা উচ্চ আদালতে একটি বে’ বসবে৷ এই বেে’ ৮০টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷ লোক আদালতে সবচেয়ে বেশী ১১টি বে’ বসবে আগরতলা আদালত চত্বরে৷ ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে৷ আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে৷ প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্ত’পক্ষের সদস্য সচিব দাতামোহন জমাতিয়া দ্রত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিস্পত্তির সুুবিধা নিতে অনুরোধ করেছেন৷ ত্রিপুরা আইন সেবা কর্ত’পক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে৷ 

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top