News Flash

Image

হাইলাকান্দিতে অগ্নিকান্ডে কুড়িটি দোকান ভস্মীভূত

হাইলাকান্দি (অসম) ১২ মে (হি.স.) : হাইলাকান্দির রতনপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় কুড়িটির ও অধিক দোকান ভস্মীভূত হয়ে গেছে । ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ হাইলাকান্দির রতনপুর এলাকায় বাজারে ।

ক্ষতিগ্রস্তরা জানান যে, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ রতনপুর বাজারের মানুষ ভয়াবহ অগ্নিকাণ্ড তারা প্রত্যক্ষ করেন । একের পর এক দোকান ঘর ধাউ ধাউ করে জ্বলতে থাকে। দিসাহারা মানুষ আগুন নেভাবার চেষ্টা করতে থাকেন। দেখতে দেখতে প্রায় কুড়িটি দোকান ঘরে আগুন ধরে য়ায় । আতংকিত মানুষ দমকলকে বার বার ফোন করলেও অগ্নিনিবারক বাহিনীর অনেক দেরীতে আসে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ । ফলে দমকল ঘটনাস্থলে পৌছতে পৌঁছাতে অনেক ক্ষতি হয়ে য়ায়। শেষমেশ দমকল আগুন নেভাতে সক্ষম হলেও কুড়িটি দোকান পুড়ে ছাই হয়ে য়ায়। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য এই অগ্নিকাণ্ড ঘটেছে। দীর্ঘদিন থেকে এলাকার মানুষ বিদ্যুৎ বিভাগের কাছে অভিযোগ করে আসছিলেন য়ে, রতনপুর এলাকার বিদ্যুৎবাহী লাইনের পুরাতন হয়ে গেছে তাই তার তার বদলী করার জন্য তারা বিভাগের কাছে দাবি জানিয়েছিলেন। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাদের কথায় কর্ণপাত করেননি বলে অভিযোগ । বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য শটশার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে জানান ভুক্তভোগীরা । এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সম্পতি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে বলে এলাকার মানুষের অভিযোগ । এব্যাপারে ক্ষতিগ্রস্ত দোকানিরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

Releated Posts

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top