News Flash

  • Home
  • দেশ
  • আদানি কাণ্ডের তদন্তে সেবিকে ৬ মাস সময় দিতে নারাজ শীর্ষ আদালত
Image

আদানি কাণ্ডের তদন্তে সেবিকে ৬ মাস সময় দিতে নারাজ শীর্ষ আদালত


নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : আদানি কাণ্ডের তদন্তে সেবিকে বাড়তি ৬ মাস সময় দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, তদন্তের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)কে বাড়তি ৩ মাস সময় দেওয়া যেতে পারে।

আদানি কাণ্ডের তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেবি। গত এপ্রিল মাসে সেই আবেদন করেছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। শুক্রবার সেই আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ বলেছে, আদালতের রেজিস্ট্রি এই বিষয়ে সুপ্রিম কোর্ট-নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রে কমিটির রিপোর্ট পেয়েছে। সেই রিপোর্ট বিবেচনা করার পরে সোমবার ১৫ মে বিষয়টি শোনা হবে। তিন বিচারপতির বেঞ্চ বলেছে ‘আমরা এই সময়ের মধ্যে প্রতিবেদনটি দেখব।’
এদিন আদালত সেবির পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়ে দেয়, আদানি কান্ডের তদন্তের জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবিকে ৬ মাসের পরিবর্তে ৩ মাস সময় দেওয়া হতে পারে।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top