News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন
Image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা৷ দুর্যোাগ মোকাবিলা করতে তৎপর রাজ্য প্রশাসন৷ বৃহস্পতিবার ভোরবেলা দক্ষিণ-পূর্ব সাগরে মোকার জন্ম হয়েছে৷ তারপর সাগর থেকে শক্তি সঞ্চয় করে মোকা নামে এই ঘূর্ণিঝড়৷ মোকার ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে সর্বক্ষণ নজর রাখছে রাজ্য প্রশাসন৷ ঘূর্ণিঝড় এখনো রাজ্যে প্রবেশ না করলেও ইতিবাচক সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকদের মধ্যে বৈঠকের পর জেলা প্রশাসনকে সর্তক থাকতে বলা হয়েছে৷ বিশেষ করে ত্রিপুরায় গোমতি জেলা, দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় মোকার প্রভাব পড়বে বলে কমলার সংকেত জারি করেছে রাজ্য আবহাওয়া দপ্তর৷ পাশাপাশি বাকি পাঁচটি জেলায় হলুদ সংকেত জারি করেছে আবহাওয়া দপ্তর৷ প্রস্তুত রাখা হয়েছে এন ডি আর এফ, এস ডি আর এফ, ফায়ার সার্ভিস সহ প্রাকৃতিক দুযর্োগ মোকাবিলার সাথে জড়িত সমস্ত দপ্তরকে৷ এই বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমকে অবগত করেছেন এস পি ও ডা. এস কুমার দাস৷ তিনি জানান, শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিমে অবস্থান করেছে৷ তারপর প্রতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তরে এগোচ্ছে৷ মাঝ সমুদ্রে বাক নিয়ে সে তার অভিমুখ পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে ঘুরে যাবে৷ ত্রিপুরার দিকে ধেয়ে আসছে৷ ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণ মনিপুর, মায়ানমার এবং বাংলাদেশের উপর আছড়ে পড়বে৷ ১৩ মে বৃষ্টির সাথে স্বল্প ঘূর্ণিঝড় হবে৷ কিন্তু ১৪ মে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে সাইক্লোন হবে৷ ভারত সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত যোগাযোগ করছে৷ যদি কোন সহযোগিতায় প্রয়োজন হয় তাহলে হাত বাড়িয়ে দেওয়া হবে৷ আরো জানান আগামী ১৫ মে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে জানান তিনি৷

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top