News Flash

  • Home
  • খেলা
  • অমরেশের হাত ধরে হার্ভেকে হারিয়ে শীর্ষস্থান অটুট পোলস্টারের
Image

অমরেশের হাত ধরে হার্ভেকে হারিয়ে শীর্ষস্থান অটুট পোলস্টারের

হার্ভে-‌১০৯/১০(৩৮)

পোলস্টার-‌১১২/‌৩(২৬)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।।জয়ের ধারা অব্যহত রাখলো পোলস্টার ক্লাব। অনায়াসেই পরাজিত করলো হার্ভে ক্লাবকে। টানা ৫ ম্যাচে পরাজিত হয়ে শেষের দিকের প্রথম স্থানে রয়েছে হার্ভে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে পোলস্টার জয়লাভ করে ৭ উইকেটে। হার্ভের গড়া ১০৯ রানের জবাবে পোলস্টার ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়া দলের অমরেশ দাস প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অর্ধশতরান করেছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে হার্ভে ক্লাব ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করে। একসময় ৬৪ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় ছিলো তখন পামির দেবনাথ কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলকে ১০০ রানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন। দলের পক্ষে শ্রীনিবাস দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ২১, সমীর দেববর্মা ৫৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, পামির দেবনাথ ২৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। পোলস্টারের পক্ষে অমরেশ দাস (‌৩/‌১৭)‌ এবং সন্দীপ সরকার (৩/‌২৭‌) সফল‌ বোলার। জবাবে খেলতে নেমে পোলস্টার২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমরেশ দাস ৭০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, দলনায়ক অরিন্দম বর্মন ১৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ (‌অপ:‌) এবং মহ:‌ আলবাহার ৬২ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৭ রান করেন। হার্ভের পক্ষে অর্কজিৎ দাস (‌২/‌৩৯) সফল বোলার।‌‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top