News Flash

  • Home
  • দেশ
  • আমলাদের বদলিতে বাগড়া দিচ্ছে কেন্দ্র, সুপ্রিম কোর্টে নালিশ আপ সরকারের
Image

আমলাদের বদলিতে বাগড়া দিচ্ছে কেন্দ্র, সুপ্রিম কোর্টে নালিশ আপ সরকারের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : দিল্লি সরকারের হাতে আমলাদের বদলির ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঐতিহাসিক নির্দেশের ২৪ ঘন্টা যেতে না যেতে শুক্রবার আপ সরকার সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল, আমলা বদলিতে কেন্দ্র সহযোগিতা করছে না বলে।

দিল্লির আপ সরকার পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে শুক্রবার সরিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র তাঁকে ছাড়তে চাইছে না বলে অভিযোগ আপ সরকারের। শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আম আদমি পার্টি আবেদন জানিয়ে বলেছে, পরিষেবা দফতরের সচিব আশিস মোরেকে সরানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করছে না। শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের হয়ে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি তোলেন। বিষয়টি নিয়ে শুনানি দরকার বলে আর্জি জানান তিনি। অরবিন্দ কেজরিওয়াল সরকারের আর্জির প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আবেদন যাতে তালিকাভুক্ত হয়, তা দেখা হবে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top