News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলন্ত বাসে টাকা চুরি করে পালাতে গিয়ে আটক তিন পরিযায়ী মহিলা শ্রমিক
Image

চলন্ত বাসে টাকা চুরি করে পালাতে গিয়ে আটক তিন পরিযায়ী মহিলা শ্রমিক

আগরতলা, ১২ মে (হি.স) : চলন্ত বাসে টাকা চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পরেছে তিন পরিযায়ী মহিলা শ্রমিক। পরর্বতী সময়ে তাঁদের বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার করেছে।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাগমা থেকে সন্ধ্যা পাল আগরতলা যাবার উদ্দেশ্যে বাসে চড়েছিলেন। তাঁর পিছনেই সন্তান নিয়ে বসেছিলেন তিন পরিযায়ী মহিলা শ্রমিক। বিশালগড় আসার পর তাঁরা গাড়ি থেকে নেমে পড়েছিলেন। তখন  সন্ধ্যা পাল জল খেতে গিয়ে দেখেন ব্যাগ কাটা রয়েছে এবং তাতে টাকা নেই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেচামেচি শুরু করে দেন।

তাঁর অভিযোগ ছিল, পরিযায়ী মহিলা শ্রমিকরা টাকা চুরি করেছেন। চালক সাথে সাথে গাড়ি থামিয়ে ওই পরিযায়ী মহিলাদের খুঁজতে থাকেন। এরই মধ্যে বিশালগড়ে কয়েকজন ব্যবসায়ী তাদের আটক করেন। তারাই খবর পাঠিয়েছিলেন বিশালগড় থানায়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে তল্লাশির পর তাদের কাছ থেকে চুরি করা টাকা উদ্ধার হয়েছে বলে জানান তিনি। 

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top