News Flash

  • Home
  • বিদেশ
  • টুইটারের সিইও থাকছেন না ইলন! ‘নতুন এক জনকে পেয়েছি’, উচ্ছ্বাস প্রকাশ ধনকুবেরের
Image

টুইটারের সিইও থাকছেন না ইলন! ‘নতুন এক জনকে পেয়েছি’, উচ্ছ্বাস প্রকাশ ধনকুবেরের

নিউইয়র্ক, ১২ মে (হি.স.): টুইটারের সিইও পদে আর থাকছেন না, জানালেন ইলন মাস্ক। সেই জায়গায় বসানোর জন্য এক যোগ্য মানুষকে তিনি খুঁজে পেয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এমনটাই জানালেন আমেরিকার ধনকুবের তথা টুইটারের মালিক ইলন মাস্ক। আর ইলনের এই ঘোষণার পরই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। টুইটারের পরবর্তী সিইও কে হতে চলেছেন, তা ইলনের টুইট থেকে স্পষ্ট না হওয়ায় জল্পনা শুরু হয়েছে।

টুইটারের পরবর্তী সিইও-র নাম ঘোষণা না করলেও ইলন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও পেয়ে যাবে মাইক্রোব্লগিং সংস্থা। ইলন টুইটারে লেখেন, ‘‘আমি টুইটারের জন্য নতুন এক জন সিইও নিয়োগ করেছি। এই ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন সিইও।’’

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top