News Flash

  • Home
  • দেশ
  • এক সপ্তাহের মধ্যে তৃতীয় বার! স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ, গ্রেফতার ৫
Image

এক সপ্তাহের মধ্যে তৃতীয় বার! স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ, গ্রেফতার ৫

অমৃতসর, ১১ মে (হি.স.): অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে আবারও বিস্ফোরণ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ হল। বুধবার মধ্যরাতে জোর শব্দে কেঁপে ওঠে স্বর্ণ মন্দিরের আশপাশের এলাকা। পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই।

পঞ্জাব পুলিশ জানিয়েছে, অমৃতসর বিস্ফোরণের পরিকল্পনাকারী পাঁচ ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের পিছনে উদ্দেশ্য ছিল শান্তি বিঘ্নিত করা। আতশবাজিতে ব্যবহৃত বিস্ফোরক বিস্ফোরণে প্রয়োগ করা হয়। পুলিশ সূত্রে খবর, হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথ গালিয়ারায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top