News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চন্দ্রপুর বাজারে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করল খাদ্য দপ্তর
Image

চন্দ্রপুর বাজারে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করল খাদ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার চন্দ্রপুর এর একটি দোকানে খাদ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বুধবার অফিসার চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করেছেন৷ রাজধানীর আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে দোকানপাটে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী মজুদ রয়েছে৷ এ ব্যাপারে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ বুধবার রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বাজারে রামঠাকুর ভ্যারাইটিজ নামে একটি দোকানে হানা দেন প্রশাসনের কর্মকর্তারা৷ ওই দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, পানীয়, চিপস ,চকলেট ,মাস্টার অয়েল সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর ও মহকুমা  প্রশাসন৷ অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদরের জানান প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজধানীর আগরতলা শহরের উপর এভাবে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ থাকার বিষয়টি খুবই উদ্বেগ জনক৷ খাদ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পরই প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয় নিয়ে বৈঠক করে বিভিন্ন দোকানপাটে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন৷ শুধু মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বাজেয়াপ্ত করায় নয় পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের তারতম্যের বিষয়টিও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে৷৷ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের কর্মকর্তারা বুধবার চন্দ্রপুর বাজারে একটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বাজেয়াপ্ত করতে সক্ষম হন৷ দোকান মালিক মিষ্টু বিশ্বাসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সদরের  ডিসিএম জানিয়েছেন৷ তিনি আরো জানান এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর প্রশাসন গুরুত্ব আরোপ করেছে৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top