News Flash

Image

গরু বোঝাই দুটি গাড়ি আটক বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ প্রশাসনিক নিয়ম অমান্য করে অবৈধ ভাবে দুইটি গাড়িতে অধিক সংখ্যক গরু পরিবহনের অভিযোগ৷ গরু বোঝাই গাড়ি দুইটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা৷ ঘটনা বিশালগড়ের রাউৎখলা বাইদ্যারদিঘী সড়কে৷  ঘটনার বিবরণে জানা যায় এইদিন স্থানীয়রা লক্ষ্য করে একটি গাড়িতে ১১ টি গরু এবং অপর একটি গাড়িতে করে ১৪ টি গরু নিয়ে যাওয়া হচ্ছে৷ সাথে সাথে এলাকার সচেতন নাগরিকরা গাড়ি দুইটিকে আটক করে বিশালগড় থানার পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর গরু সহ গাড়ি দুইটিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা৷ বিশালগড় থানার এক পুলিশ অফিসার জানান স্থানীয় লোকজন গাড়ি দুইটিকে আটক করেছে৷ যে ভাবে গাড়ি দুইটিতে করে গরু পরিবহন করা হচ্ছিল, সেই ভাবে গরু পরিবহন করা যায় না৷ তিনি আরও জানান গাড়ি দুইটির চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যে ক্ষুব্ধ দূরপাল্লার যানচালকরা, সোনামুড়ায় কয়েক ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা

সোনামুড়া, ২৮ জুন: পারমিটবিহীন ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে প্রায় বেলা ১১টা পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ…

ByByReshmi Debnath Jun 28, 2026

খুমুলুংয়ের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার খুমুলুংস্থিত একলব্য মডেল আবাসিক বিদ্যালয়-এ প্রধানমন্ত্রী…

ByByReshmi Debnath Jun 28, 2026

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top