News Flash

  • Home
  • দেশ
  • বঞ্চিত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান
Image

বঞ্চিত চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান

কলকাতা, ১০ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের তরফ থেকে বুধবার বিকাশ ভবন অভিযান হয়।

ময়ূখ ভবন থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় এ দিন মিছিলের পথ আটকে দেয় পুলিশ। এর পর চার জনের প্রতিনিধি দল মাদ্রাসা কমিশনের অধিকারিকদের সঙ্গে দেখা করতে যায়।

বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে এই অভিযান। ২০১৩ সালের বিজ্ঞপ্তির অবশিষ্ট শূন্যপদ পূরণ করতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৩ হাজার ১৮৩টি শূন্যপদে নিয়োগের কথা ছিল। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা শুধু প্রতিশ্রুতি পাচ্ছেন।

২০১৩ সালে ৬১৪ মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য অর্থ দফতর ৩১৮৩টি শূণ্যপদের জন্য অনুমোদন দেয়, কিন্তু তার মধ্যে ২০১৮ সালে প্রায় ১৩০০ শূন্যপদে নিয়োগ করে কোনও তালিকা ছাড়াই।
এদিকে দীর্ঘ ৫ বছর ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা আন্দোলন করে চলেছে, কিন্তু হাইকোর্টের নির্দেশ সত্বেও তাদের নিয়োগ না করে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। হাইকোর্টের নির্দেশ না মানায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চলছে। এই অবস্থায় ২০১৩ সালের বিজ্ঞপ্তির অবশিষ্ট শূন্যপদকে পুনরায় অর্থ দফতর থেকে অনুমোদন করে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ না করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top