নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : ফের বিপত্তির মুখে ইন্ডিগোর বিমান। এবার তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় আচমকাই বিমান থেকে পোড়া গন্ধ ভেসে আসতে শুরু করে। ফলে তিরুচিরাপল্লি থেকে সিঙ্গাপুরগামী বিমানটিকে ইন্দোনেশিয়ার কুয়ালাননামাউতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায়, উড়ানের মাঝ পথে বিমান থেকে পোড়া গন্ধ ভেসে আসতে শুরু করায় কেবিন ক্রুরা বিষয়টি চালককে জানান। এরপর চালক বিশেষ পদ্ধতি মেনে বিমানটিকে কুয়ালাননামাউতে নিয়ে যান। তবে পোড়া গন্ধ বেরোলেও বিমানটিকে নিরাপদভাবে ইন্দোনেশিয়ার ওই বিমানবন্দরে নামানো হয়েছে বলে খবর। যাত্রীরাও প্রত্যেকে নিরাপদে রয়েছেন বলে খবর।

মাঝ আকাশে পোড়া গন্ধ, সিঙ্গাপুরের পরিবর্তে ইন্দোনেশিয়ায় ঘুরে গেল ইন্ডিগোর বিমান
Tags:
Releated Posts
কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক
কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…
দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই
শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…


















