News Flash

  • Home
  • দেশ
  • জলন্ধর সংসদীয় আসনে শুরু উপ-নির্বাচনের ভোটগ্রহণ, আরও কিছু রাজ্যেও চলছে ভোটপর্ব
Image

জলন্ধর সংসদীয় আসনে শুরু উপ-নির্বাচনের ভোটগ্রহণ, আরও কিছু রাজ্যেও চলছে ভোটপর্ব

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): পঞ্জাবের জলন্ধর সংসদীয় আসনে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। এই আসনে উপ-নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৩ তারিখ। বুধবার সকাল সাতটা থেকে নির্বিঘ্নেই শুরু হয়েছে ভোটগ্রহণ।পঞ্জাবের ফিল্লাউরে “ভারত জোড়ো যাত্রা”-র সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি প্রয়াত হন কংগ্রেসের জলন্ধর কেন্দ্রের সাংসদ সন্তোখ সিং চৌধুরী (৭৬), সন্তোখ মারা যাওয়ার কারণে উপ-নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন সন্তোখ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

জলন্ধর সংসদীয় আসন ছাড়াও আরও কয়েকটি বিধানসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে বুধবার। ওডিশার ঝাড়সাগুড়া বিধানসভা আসন, উত্তর প্রদেশের ছানবে ও সুয়ার এবং মেঘালয়ের সোহিয়ং বিধানসভা আসনে বুধবার সকাল থেকে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ, সর্বত্রই ফল ঘোষণা হবে আগামী ১৩ মে।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top