News Flash

  • Home
  • দেশ
  • আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি“, আর্জি মমতার
Image

আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি“, আর্জি মমতার


কলকাতা, ৯ মে (হি. স.) : ‘‘কবিগুরুর আদর্শ থেকে সরে না যাই, আমরা যেন কখনও নিজেদের আত্মঅহঙ্কারী না ভাবি।’’ মঙ্গলবার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলা আমাদের পক্ষে শোভা পায় না৷ কারণ, আমরা আর কতটুকু জানি৷’’ রবি ঠাকুরের সঙ্গে বাঙালির আত্মার যোগাযোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ৷ জানান, সম্প্রীতি থেকে সংস্কৃতি, সবেতেই কবিগুরুকে পাওয়া যাবে ৷
মুখ্যমন্ত্রীর কথায়, হৃদয় মুক্ত রাখুন৷ হৃদয়ের মধ্যদিয়ে রবিবন্দনা হোক, তবেই তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানতে পারব৷ রবীন্দ্রনাথ দেশকে নেতৃত্ব দিয়েছেন ৷ রাজনৈতিক না হলেও সেটা অনেক শক্তিশালী৷ আমরা মাথা নোয়াব শুধু মানুষের কাছে। আমরা ভাঙতে চাই না৷ আমরা গড়তে চাই৷’’ 

Releated Posts

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

৫০০ টাকা থেকে ১০ টাকা: জাল নোট ছড়ানোর কৌশল বদলেছে আইএসআই-সমর্থিত চক্র, কম মূল্যের নোটে নজর

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরেই দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক-সহ বিভিন্ন অপরাধী চক্র ভারতে জাল ভারতীয় মুদ্রা নোট ছড়ানোর…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top