নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ রাজধানীর দুর্গাচৌমুহনী বিপণী বিতানে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির৷রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের এম ডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে রক্তদানে রেকর্ড করেছে ত্রিপুরা৷ এক ইউনিট রক্ত দিয়ে তিনজনকে বাঁচানো সম্ভব৷ তবে এই রক্ত মাত্র ৪২ দিন রাখা যায়৷ প্লাজমা রাখা যায় এক বছর৷ প্লেটলেটের পরমায়ু মাত্র ৫ দিন৷ জন্ম মৃত্যু কারুর হাতে নেই৷ কিন্তু বাকীটা মানুষের হাতে রয়েছে৷ জীব সেবাই শ্রেষ্ঠ সেবা বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷

পাওয়ার্স ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















