News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী
Image

ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে (হি.স.) : ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার। আগরতলা আই.টি ভবনে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন স্মার্ট ট্রেনিং সেন্টার ও ডিজিটাল ত্রিপুরা প্রশিক্ষণের শুভ উদ্বোধনে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সরকারি কাজের পদ্ধতিগত পরিবর্তন অত্যাবশকীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ত্রিপুরায় ই-গভর্নেন্স ও পেপারলেস দপ্তরকে বাস্তবে কার্যকরী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি আধিকারিক ও পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে।

সাথে তিনি যোগ করেন, এখানে দপ্তরের অফিসারদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। ৬০জন অফিসার এখানে প্রশিক্ষণ নিতে পারবেন। পরবর্তী সময়ে তাঁরা রাজ্যস্তরে, জেলাস্তরে ও মহকুমাস্তরে অন্যান্যদের প্রশিক্ষণ দিতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্য নিয়েছেন। কিন্তু প্রদেশ ডিজিটাল না হলে দেশ ডিজিটাল হতে পারবে না। তাই ডিজিটাল ত্রিপুরা গড়ার দিশায় ক্রমাগত প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা সরকার। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, আগামী দিনে এই সেন্টার স্বচ্ছ ও পেপারলেস প্রশাসন গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top