News Flash

  • Home
  • দেশ
  • মালদায় রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের দেহ উদ্ধার
Image

মালদায় রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের দেহ উদ্ধার

মালদাকোন্ডাগাঁও, ৭ মে (হি. স.) : রেললাইন থেকে এক কিশোরের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। রবিবার হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে দেহটি পড়ে থাকতে দেখা যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। চলন্ত ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজের নিচে কিশোরের দেহ পড়ে থাকতে দেখে যাত্রী ও স্থানীয় লোকজন। এরপরই বিষয়টি জানানো হয় জিআরপিকে। খবর পেয়ে জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে খবর লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

Releated Posts

বিজয় মিছিলে জেসিবি ব্যবহার নয়, ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: কলকাতা পুলিশ কমিশনার

কলকাতা, ৬ মে (আইএএনএস): অজয় নন্দ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না। কেউ…

ByByNews Desk May 6, 2026

‘মমতা সরকারের শাসন সিপিএমের থেকেও খারাপ’, মন্তব্য শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ মে (আইএএনএস): শুভেন্দু অধিকারী বুধবার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার তাদের পূর্বসূরি…

ByByNews Desk May 6, 2026

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top