News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের পদ্মবিলে হেরোইন সহ আটক এক ব্যক্তি
Image

ধর্মনগরের পদ্মবিলে হেরোইন সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  ধর্মনগরে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ১৫ ঘণ্টার মধ্যে পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে কোমলনাথের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে৷  ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিস সুপারের চেয়ারে বসতেই মাদক পাচারকারী থেকে শুরু করে মাদক ব্যবসায়ীদের ত্রাহি ত্রাহি শুরু হয়েছে৷ শনিবার কাকভোরে চুরাইবাড়িতে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পনেরো ঘন্টার মাথায় পানিসাগর থানাধীন দক্ষিণ পদ্মবিল এলাকা থেকে ছয় প্যাকেট হেরোইন সমেত এক মাদক ব্যবসায়ীকে জালে তুলে পুলিস৷ধৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা কোমল নাথ৷ শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ কোমলের বাড়িতে অভিযান চালালে ছয়টি সাবানের বাক্সে মোড়া ছয় প্যাকেট হেরোইন সমেত তাকে গ্রেফতার করা হয়৷ছয় প্যাকেটে মোট ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মজুদ রয়েছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top