নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ ধর্মনগরে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ১৫ ঘণ্টার মধ্যে পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে কোমলনাথের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে৷ ভানুপদ চক্রবর্তী উত্তর জেলার পুলিস সুপারের চেয়ারে বসতেই মাদক পাচারকারী থেকে শুরু করে মাদক ব্যবসায়ীদের ত্রাহি ত্রাহি শুরু হয়েছে৷ শনিবার কাকভোরে চুরাইবাড়িতে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পনেরো ঘন্টার মাথায় পানিসাগর থানাধীন দক্ষিণ পদ্মবিল এলাকা থেকে ছয় প্যাকেট হেরোইন সমেত এক মাদক ব্যবসায়ীকে জালে তুলে পুলিস৷ধৃত মাদক ব্যবসায়ী দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা কোমল নাথ৷ শনিবার রাত আনুমানিক নয়টা নাগাদ কোমলের বাড়িতে অভিযান চালালে ছয়টি সাবানের বাক্সে মোড়া ছয় প্যাকেট হেরোইন সমেত তাকে গ্রেফতার করা হয়৷ছয় প্যাকেটে মোট ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার মজুদ রয়েছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন৷

ধর্মনগরের পদ্মবিলে হেরোইন সহ আটক এক ব্যক্তি
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















