News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে :মুখ্যমন্ত্রী
Image

আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে :মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  আন্দোলন ছাড়াই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ঘটছে৷ তবে কিছু সুবিধাবাদী আছেন যারা সুযোগ বুঝে নিজেদের প্রচার করতে চায়৷ দেশ ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷মুখ্যমন্ত্রী রবিবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেড্রেশন ত্রিপুরা শাখা উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ আগরতলা প্রেস ক্লাবে এই শিবিরের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী আরও বলেন, ব্যাঙ্ক কর্মীদের বিশেষ মর্যাদার জায়গায় দেখা হয়৷ কিন্তু এখন কাজের চাপ এতটাই বেশী যে অনেকেই ভি আর এস নিয়ে চলে যায়৷ দেশের অর্থনীতি ব্যাঙ্ক কর্মীদের উপর নির্ভর করে৷ মাঝে মাঝে আন্দোলনে সামিল হন৷ তবে এই আন্দোলনে সংসৃকতি এখন অনেকটাই কমে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী৷গ্রাহকদের পরিষেবা প্রদানে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান৷ পরে শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী৷ নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান৷ কারণ রক্তের বিকল্প নেই৷ রক্তের যাতে কোন সংকট সৃষ্টি না হয় তার জন্য নির্দিষ্ট সময় পর পর রক্তদান করতে বলেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেড্রেশন রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত সহ অন্যান্য ব্যাংঙ্ক অফিসারেরা৷ রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়৷

Releated Posts

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top