News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি শশী থারুরের
Image

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি শশী থারুরের

নয়াদিল্লি, ৭ মে (হি.স.) : সকাল থেকে ঘণ্টা তিনেকের ছাড় দেওয়ার পর মণিপুরের চূড়াচন্দ্রপুরে ফের চালু হল কার্ফু। প্রায় ২৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার ডাক দিয়েছেন। রবিবার এক টুইটে তিনি লেখেন, উত্তর-পূর্বের ছোট্ট পাহাড়ি রাজ্যে অশান্তির জন্য বিজেপি দায়ী। তাঁর মতে, মাত্র একবছর আগে ক্ষমতায় আসা বিজেপি রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মণিপুরে যেভাবে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাতে এই মুহূর্তে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। যে জন্য সরকার নির্বাচিত করা হয়, রাজ্য মানুষের সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে, রবিবার হতে চলা নিট ইউজি পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন সারা দেশে এই পরীক্ষা হচ্ছে। কিন্তু, পরিস্থিতি থমথমে থাকায় ও কার্ফু চলায় মণিপুরে এই পরীক্ষা আপাতত বন্ধ। পরবর্তী দিন ঘোষণা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অগ্নিগর্ভ মণিপুর থেকে বিভিন্ন রাজ্যের বাসিন্দা ও পড়ুয়াদের উদ্ধারকাজ চলছে জোরকদমে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজে উদ্ধারকাজ তদারকি করছেন। এ পর্যন্ত প্রায় ৮৩ জন ছাত্রকে বিমানে মণিপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে। মিজোরামের আইনমন্ত্রী এদিনই মণিপুরের অশান্ত এলাকাগুলি দেখতে যেতে পারেন। কয়েকশো মিজো মণিপুরে আটকে পড়েছেন। নাগাল্যান্ড সরকার নিজ রাজ্যের বাসিন্দাদের উদ্ধারে ২২টি বাসের ব্যবস্থা করেছে। প্রায় ৬০০ নাগা বাসিন্দা এখন সে রাজ্যে রয়েছেন বলে সূত্রে খবর।

Releated Posts

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top