News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাগরদিঘিতে তৃণমূল জিতলে পেট্রলের দাম পাঁচ টাকা কমে যেত’, সভায় দাবি অভিষেকের
Image

সাগরদিঘিতে তৃণমূল জিতলে পেট্রলের দাম পাঁচ টাকা কমে যেত’, সভায় দাবি অভিষেকের

মুর্শিদাবাদ, ৬ মে (হি. স.) : “সাগরদিঘিতে কংগ্রেস জিতেছে, পেট্রলের দাম কমেনি। ডিজেলের দাম কমেনি। যদি তৃণমূল জিতত, আরও পাঁচ টাকা পেট্রল-ডিজেলের দাম কমত।’’ শনিবার ‘জনসংযোগ যাত্রা’ শেষে মুর্শিদাবাদের রানিনগরে জনসভা করে এমন মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন বলেন, “তৃণমূল জেতার পর বিজেপি জ্বালানির দাম কমিয়েছিল। কিন্তু অন্য রাজ্যে বা সাগরদিঘিতে যখন কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি জ্বালানির দাম কমানোর পথে হাঁটেনি। তাঁর কথায়, ‘‘২০২১ সালে বিজেপি বাংলায় হারার পর বাধ্য হয়েছিল পেট্রল আর ডিজেলের দাম কমাতে। হিমাচল প্রদেশে কংগ্রেস জিতেছে তিন মাসের বেশি সময় আগে। পেট্রলের দাম কমেনি। ডিজেলের দাম কমেনি।”

অভিষেক বলেন, “সাগরদিঘিতে কংগ্রেসের জয়ে লাভ হয়েছে বিজেপিরই। হাত শক্ত হয়েছে তাদের।একই সঙ্গে দাবি করলেন, কংগ্রেসের থেকে কোনও ভয় নেই বলেই সাগরদিঘিতে তাদের জয়ের পর পেট্রলের দাম কমায়নি বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার। যা তারা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর করেছিল।

তাঁর মতে, সাগরদিঘিতে কংগ্রেসের বাইরন বিশ্বাসের জয়ের পর আদতে বিজেপি অক্সিজেন পেয়েছে। সে কারণে তারা সাংবাদিক বৈঠক করে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নামে কখনও কিছু বলে না। অধীরও গত পাঁচ বছরে কোনও সমস্যা নিয়ে একটি চিঠিও প্রধানমন্ত্রীকে লেখেননি বলে অভিযেকের অভিযোগ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে এ ভাবেই কংগ্রেস-বিজেপির ‘বোঝাপড়া’র দিকে আঙুল তুললেন অভিষেক।”

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top