News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি ও কংগ্রেসের ‘বোঝাপড়া’র সঙ্গে সিপিএম-কে একহাত অভিষেকের
Image

বিজেপি ও কংগ্রেসের ‘বোঝাপড়া’র সঙ্গে সিপিএম-কে একহাত অভিষেকের

মুর্শিদাবাদ, ৬ মে (হি. স.) : বিজেপি এবং কংগ্রেসের ‘বোঝাপড়া’র কথা বলতে গিয়ে সিপিএমের প্রসঙ্গ তুলে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার তিনি বলেন, সাগরদিঘির ভোটে কংগ্রেসের জোটসঙ্গী ছিল বিজেপি। এই ‘বোঝাপড়া’য় রয়েছে বামেরাও। ‘জনসংযোগ যাত্রা’ শেষে মুর্শিদাবাদের রানিনগরে জনসভা করে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘বিমান বসু, মহম্মদ সেলিম কোনও দিন অমিত শাহ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন, দেখবেন না। কাকে আক্রমণ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্য দিকে দেখবেন না যে, বিজেপি সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরীকে আক্রমণ করেছে।’’

কেন বিজেপির আক্রমণের লক্ষ্য তৃণমূল, তা-ও জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আক্রমণের কেন্দ্রবিন্দু তৃণমূল। কারণ তৃণমূলকে এরা ধমকে-চমকে দমিয়ে রাখতে পারেনি। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিন তৃণমূল।’’

তৃণমূলকে বিজেপি কতটা ভয় পায়, তা বলতে গিয়ে তাঁর দাবি, বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে সাগরদিঘি। সাগরদিঘি হওয়ার পর বিজেপি নতুন করে অক্সিজেন পেয়েছে। রামনবমীর নাম করে চারদিকে অস্ত্রের ঝনঝনানি শুরু করেছে।’’

তিনি যে ভোটের আগে মানুষকে সতর্ক করেছিলেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। প্রচারে এসে কী বলেছিলেন তা-ও মনে করিয়েছেন। তাঁর দাবি, সেই সময় তিনি বলেছিলেন, কংগ্রেসকে ভোট আর বিজেপিকে ভোট দেওয়া এক। কংগ্রেস প্রার্থী বাইরনের সঙ্গে বিজেপি নেতাদের ছবি প্রকাশ্যে এনেছিলেন, তা-ও শনিবার জানিয়েছেন। তবে মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘‘এটাই তৃণমূলের রীতিনীতি।’’

Releated Posts

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top