News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট ) ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও দুই
Image

(আপডেট ) ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও দুই

তমলুক, ৬ মে (হি. স.) : পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের তালিকা থেকে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞা খুনে গ্রেফতার মোট তিনজন। জানা গিয়েছে, ধৃত তিনজনই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত।

গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে এলাকায় গিয়ে একাধিক কর্মসূচি পালন করেছেন। হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ। মোট ৩৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়। ঘটনার দু’দিনের মধ্যেই একজনকে গ্রেফতার করে পুলিশ। মিলন ভৌমিক নামে ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে পরিচিত। আর শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করা হল। গোপন অভিযানের ভিত্তিতে বাকচার গোরাবাগান এলাকা থেকে নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল ধরা পড়ে পুলিশের জালে। এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জনের। নন্দন ও সুজয়ও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশের অভিযোগ, তাঁরা জড়িত ছিল বিজয়কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডে। আজ তাঁদের আদালতে পেশ করবে পুলিশ।

প্রসঙ্গত , গত সোমবার ময়নার বাকচার গোড়ামালের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করা হয়। পরে উদ্ধার হয় তার দেহ। উত্তপ্ত হয়ে ওঠে ময়না। মঙ্গলবার সকালে রাস্তা অবরোধ-অশান্তির পর ১২ ঘণ্টা ময়না বনধ পালন করা হয়। বিজেপির পক্ষ থেকে ৩৪ জনের নামে অভিযোগ দায়ের হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন ।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top