News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খেজুরবাগানে বিধায়ক আবাসনের গৃহ প্রবেশ অনুষ্ঠিত
Image

খেজুরবাগানে বিধায়ক আবাসনের গৃহ প্রবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷  শুক্রবার খেজুর বাগানস্থিত বিধায়ক হোস্টেলের গৃহ প্রবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উপস্থিত  ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন সহ মন্ত্রী ও বিধায়করা৷ খেজুর বাগানস্থিত দৃষ্টি নন্দন নবনির্মিত বিধায়ক হোস্টেলের আনুষ্ঠানিক গৃহপ্রবেশ হল শুক্রবার৷ এদিন এ গৃহ প্রবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা অত্যাধুনিক দৃষ্টিনন্দন এই হোস্টেলকে রক্ষণাবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন সারাদেশের মধ্যে ত্রিপুরার এই আমলে হোস্টেল সবচেয়ে দৃষ্টিনন্দন ও আরামদায়ক৷ এই হোস্টেল নির্মাণ করতে ব্যয় হয়েছে একান্ন কোটি টাকা৷ এই হোস্টেলে রয়েছে ৪৫টি কক্ষ৷ মুখ্যমন্ত্রী বলেন বিগত দিনগুলিতে শাসকদলের বিধায়করা থাকতেন একটি হোস্টেলে এবং বিরোধী দলের বিধায়কদের জায়গা দেওয়া হতো অপর একটি হোস্টেলে৷ কিন্তু বর্তমান সরকার শাসকবিরোধী সব দলের বিধায়কদের একই ছাদের তলায় দৃষ্টিনন্দন ও স্বাচ্ছন্দ পরিবেশে বসবাসের প্রয়োজনীয় ব্যবস্থা করেছে৷ মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক মতভেদ থাকলেও সবকটি রাজনৈতিক দলের বিধায়করা একই ছাদের তলায় থাকলে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সহ সম্পর্ক নিবিড় করার পথ প্রশস্ত হবে৷ তিনি বলেন রাজনীতির পাশাপাশি মানুষের জীবনে সামাজিকতা থাকা ও প্রয়োজন৷ এই হোস্টেলটি রক্ষণাবেক্ষণে সচেতন থাকতে সকলের প্রতি তিনি আহ্বান জানান৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন সারা দেশের মধ্যেই এই  হোস্টেল শীর্ষস্থানে রয়েছে৷  এ নিয়ে গর্ববোধ করা যায় বলে অধীনে উল্লেখ করেন৷৷ মন্ত্রী এবং বিরোধী দলনেতার আবাসন গুলিকেও আরও অত্যাধুনিক করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top