News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জনজাতিদের সাংবিধানিক দাবি পূরণে মধ্যস্থতাকারী আসছেন ৮ই : প্রদ্যোত
Image

ত্রিপুরায় জনজাতিদের সাংবিধানিক দাবি পূরণে মধ্যস্থতাকারী আসছেন ৮ই : প্রদ্যোত

আগরতলা, ৫ (হি.স.) : ত্রিপুরায় জনজাতিদের সাংবিধানিক দাবি দাবি পূরণে মধ্যস্থতাকারী ৮ মে রাজ্যে আসবেন। আজ শুক্রবার ত্রিপুরায় ফিরে এমবিবি বিমানবন্দরে এমনটাই দাবি করেছেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

এদিন সমালোচকদের উদ্দেশ্যে কটাক্ষ করে দেববর্মন বলেন, যারা জনজাতিদের সাংবিধানিক দাবি পূরণের আন্দোলন নিয়ে হাসাহাসি করছিলেন তারা সেদিন সব উত্তর পেয়ে যাবেন।

প্রসঙ্গত, এক মাসেরও বেশি সময় ধরে ত্রিপুরার বাইরে থাকা প্রদ্যোত কিশোর দেববর্মন শুক্রবার সকালে আগরতলায় ফিরেছেন। এরপর তিনি ভারত সরকারের সাথে আলোচনার জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে ত্রিপুরা বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রধানদের সাথে বৈঠকে অংশ নিয়েছেন।

এদিন তিনি বলেন, আজ সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে। কারণ ১০ মে পুনরায় বৈঠক হবে এবং ৮ মে মধ্যস্থতাকারী ত্রিপুরা সফর করবেন।

এদিকে, আজ তিনি মণিপুর সঙ্কটের প্রতিও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি মণিপুরে সহিংসতায় আটকে পড়া ত্রিপুরার শিক্ষার্থীদের বিমান ভাড়া বহন করতে প্রস্তুত বলে জানিয়েছেন। মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়কে সহিংসতা থেকে নিজেদেরকে সংযত রাখার আবেদন জানিয়েছেন প্রদ্যোত। 

তাঁর দাবি, মণিপুরে উভয় সম্প্রদায়ে অনেক ভালো বন্ধু আছেন। এই দ্বন্দ্ব উভয় পক্ষের জন্য ফলপ্রসূ কিছুই বয়ে আনবে না তিনি মন্তব্য করেছেন।

তাঁর সাথ কথা, সর্বদা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। কারণ তাঁরাই আমার পাশে দাঁড়িয়েছিলেন যখন তাঁদের সমর্থনের প্রয়োজন ছিল। বাড়িঘর, গীর্জা এবং মন্দির জ্বালিয়ে দেওয়া কোনও সমাধান নয়, আবেদন জানান তিনি।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top