News Flash

  • Home
  • দিনের খবর
  • সস্ত্রীক লন্ডনে পাড়ি দিলেন ধনখড়, ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে
Image

সস্ত্রীক লন্ডনে পাড়ি দিলেন ধনখড়, ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে হাজির থাকতে লন্ডনে পাড়ি দিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজা হওয়ার ৮ মাস পরে, শনিবার রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের।

সে দিনই আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও। প্রথামাফিক, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি। তবে ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজ়াবেথের অভিষেকের অনুষ্ঠানের থেকে অনেকটাই ছোট হচ্ছে চার্লসের রাজ্যাভিষেক। রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রায় ২ হাজার বিদেশি অতিথির সমাগম হবে বলে বাকিংহামের বিবৃতিতে জানানো হয়েছে।

Releated Posts

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top