News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রিয়াং শরণার্থী পুনর্বাসনের লক্ষ্যে নানা উদ্যোগ প্রশাসনের
Image

রিয়াং শরণার্থী পুনর্বাসনের লক্ষ্যে নানা উদ্যোগ প্রশাসনের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷  ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার লক্ষে সরকার উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারীমা এডিসি ভিলেজে নানা পরিকল্পনা গ্রহণ করেছে৷ উত্তর ত্রিপুরা জেলার ভান্ডারীমা এডিসি ভিলেজে মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ তাদেরকে ওই এলাকায় স্থায়ীভাবে বসবাস করার উপযোগী জমি প্রধান বাসগৃহ নির্মাণ এবং স্বাবলম্বী করে তোলার জন্য বনদপ্তর এর এক আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করে পুনর্বাসনপ্রাপ্তদের্ স্বাবলম্বী করে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেইসব বিষয় খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে রিপোর্ট প্রদান করবেন বলে জানিয়েছেন৷ ওই এলাকার জলাশয়কে কাজে লাগিয়ে একদিকে যেমন কৃষি উৎপাদন অন্যদিকে মৎস্য চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্য সরকার ও প্রশাসনের তরফ থেকে ওইসব পরিবারকে পি আর টি সি , এস টি সার্টিফিকেট সহ অন্যান্য যাবতীয় সরকারি কাগজপত্র করে দেওয়া হচ্ছে৷ ব্রু রিয়াংদের স্বাবলম্বন করতে বনদপ্তর থেকে পুকুরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং মৎস্য দপ্তর থেকে তাদের মাছ  চাষ করে জীবিকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে৷ যাতে করে   দুবছর পর তারা  নিজেরাই স্বাবলম্বী হতে পারে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top