News Flash

Image

রাজ্যজুড়ে আজ পালিত হবে বুদ্ধ পূর্ণিমা



নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷  গৌতম বুদ্ধ একজন সম্যাক সম্বুদ্ধ ও জ্ঞানী ছিলেন৷  যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়৷  বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের  জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি৷ এটি তার বুদ্ধ-জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত৷ শুক্রবার গৌতম বুদ্ধের ২৫৬৭ তম জন্মবার্ষিকী৷ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে আগরতলা স্থিত বেনুবন বিহার৷ বৃহস্পতিবার এই চিত্রই পরিলক্ষিত হয়৷  আগরতলার বেনুবন বিহার ও অভয়নগর এর প্রাচ্যবিদ্যা বিহারে চলছে বুদ্ধ পূর্ণিমার প্রস্তুতি৷ নতুন রঙের প্রলেপের পাশাপাশি আলোক মালায় সাজিয়ে তোলা হচ্ছে বেনুবন বিহার৷ চলছে সংস্কার কাজ৷ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান৷ সন্ধ্যায় হবে বিশেষ প্রার্থনা৷ সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সমবেত হবেন৷ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন বলে জানান বেনুবন বিহারের এক বৌদ্ধ ভিক্ষু৷
..

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top