নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ দিল্লিতে কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও রাস্তায় নামল এআইডিএসও৷ বৃহস্পতিবার সংগঠনের তরফে রাজধানীর বটতলায় সংহতি দিবস পালন করে৷ সংহতি দিবস পালনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রাম প্রসাদ আচার্য, সভাপতি মৃদুল কান্তি সরকার সহ অন্যরা৷ সম্প্রতি ডাব্লিউ এফ আই- র সভাপতির বিরুদ্ধে দেশের কতিপয় কুস্তিগিররা যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলনে নামেন৷ অভিযুক্তকে পদ থেকে সরানোর দাবিতে কয়েকদিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ অভিযোগ বুধবার রাতে দিল্লি পুলিশ আন্দোলন কারীদের উপর আক্রমণ সংঘটিত করেছে৷ এরও প্রতিবাদ জানান তারা৷

দিল্লিতে কুস্তিগিরদের প্রতিবাদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যেও রাস্তায় নামল এআইডিএসও
Tags:
Releated Posts
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…
গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…


















