News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটৈ ডালাক ভিসি-র ১ম জয়
Image

অমরপুরে সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটৈ ডালাক ভিসি-র ১ম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডালাক ভি সি। ২৩ রানে পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। আরিফ চৌধুরির অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে।  রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ডালাক ভি সি-‌র গড়া ১৯৮ রানের জবাবে প্লেয়ার্স একাদশ ১৭৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের আরিফ চৌধুরি প্রথমে ব্যাট হাতে ৪৫ রান করার পর বল হাতে ২ উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ডালাক ভি সি ৩৮.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করে। দলের পক্ষে আরিফ চৌধুরি ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫,মঙ্গল কিশোর জমাতিয়া ৪৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, বৃতি সুন্দর ভৌমিক ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রাজেন্দ্র কিশোর জমাতিয়া ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৪৮ রান। প্লেয়ার্স একাদশের পক্ষেদেবাশিষ দেবনাথ (‌৫/‌৩২) এবং রাজীব সাহা (‌৩/‌৬২) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্লেয়ার্স একাদশ ১৭৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজীব সাহা ৭০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ৬৭ এবং প্রজিৎ চাকমা ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করেন। ডালাক ভি সি-‌র পক্ষে রাম সাধন জমাতিযা (‌৩/‌২১), রাজেন্দ্র কিশোর জমাতিযা (‌২/‌২৭), সফর আলি (‌২/‌৩৩) এবং আরিপ চৌধুরি (‌২/‌৫৩) সফল বোলার।‌‌‌‌‌

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top