News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন প্রচন্ড গতি পেয়েছে, আক্রান্ত ১১, সুস্থ হয়েছেন ২ জন, সক্রিয় রোগী ৪৩
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন প্রচন্ড গতি পেয়েছে, আক্রান্ত ১১, সুস্থ হয়েছেন ২ জন, সক্রিয় রোগী ৪৩


আগরতলা, ৪ মে (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন প্রচন্ড গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ১১ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে ২ জন ওই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার হয়েছে ১.০৮ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০১২ জন মোট ১০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ১.০৮ শতাংশ। এদিকে, ২ জন সুস্থও হয়েছেন। তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪৩ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৫৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৩ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ত্রিপুরা জেলায় সর্বাধিক ৪ জন, দক্ষিণ এবং খোয়াই জেলায় ২ জন করে ও সিপাহিজলা, গোমতী এবং ঊনকোটি জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুই জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top