News Flash

  • Home
  • বিদেশ
  • বৃহস্পতিবার থেকে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার বিদেশমন্ত্রীদের বৈঠক
Image

বৃহস্পতিবার থেকে গোয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার বিদেশমন্ত্রীদের বৈঠক

নয়াদিল্লি, ৩ মে (হি.স.) : বৃহস্পতিবার থেকে গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বিদেশমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুরু হবে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বিদেশমন্ত্রীদের এই বৈঠকে যোগ দিতে বুধবার গোয়া পৌঁছেছেন।ভারত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বর্তমান সভাপতি। এসসিও ২০০১ সালে সাংহাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। এসসিও বর্তমানে আটটি সদস্য দেশ রয়েছে – ভারত, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং, রাশিয়ার সের্গেই ল্যাভরভ এবং পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো-জারদারি অন্যান্য নেতাদের মধ্যে বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, বিদেশমন্ত্রী ডাঃ জয়শঙ্কর এই সময়ে চিন ও রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করতে পারেন। বৈঠকের একদিন আগে প্রস্তুতির খতিয়ে দেখতে গোয়ায় এসেছেন বিদেশমন্ত্রী। আগামীকাল অন্যান্য দেশের প্রতিনিধি দল এখানে পৌঁছাবে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top