News Flash

Image

মোদীর ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বকে তোপ মমতার

কলকাতা, ২ মে (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব নিয়ে মঙ্গলবার আক্রমণাত্মক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে তিনি বলেন, ”মন কি বাতের নামে ঝুট কি বাত। নির্বাচনের সময় এক কথা, আর নির্বাচন শেষ হয়ে গেলে হাওয়া হয়ে যান। কখনও কোনও কথা রাখেন না।” এরপরই বিরোধীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ”আমি বিরোধীদের সকলকে বলছি, আসুন, একজোট হোন আর বিজেপিকে হারান।” এখন থেকেই চব্বিশের লড়াইয়ের জন্য যে তৃণমূল জোরদার প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট।

ভিডিও বার্তায় তিনি বলেন, ”দুঃখ একটাই। ভেবেছিলাম, ৩৪ বছর ধরে সিপিএমের বঞ্চনা সহ্য করার পর এবার কেন্দ্র সরকার একটু সহানুভূতি জানাবে, প্রাপ্যটা অন্তত দেবে। কিন্তু ওরা তো ১০০ দিনের কাজের প্রাপ্য টাকাটাই দিচ্ছে না। আমার ওই লোকগুলোর জন্য কষ্ট হয়, যাঁরা কষ্ট করে কাজ করে একটু রোজগারের আশায়। তবে কেন্দ্র টাকা না দিলেও খুশির খবর এই যে আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে ওঁদের জন্য কিছু করার চেষ্টা করছি।”

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top