News Flash

  • Home
  • বিনোদন
  • সুপ্রিম কোর্ট-এ খারিজ ‘দ্য কেরালা স্টোরি’-র মুক্তি স্থগিতের আবেদন
Image

সুপ্রিম কোর্ট-এ খারিজ ‘দ্য কেরালা স্টোরি’-র মুক্তি স্থগিতের আবেদন

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন । এই ছবির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল কংগ্রেস এবং কেরালা বাম সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত স্পষ্ট জানায়, এই ছবি ইতিমধ্য়েই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই এই ছবির মুক্তি আটকানো যাবে না।

এদিন বিচারপতিদের বেঞ্চ আইনজীবী কপিল সিব্বল ও নিজাম পাশাকে জানিয়ে দিল ঘৃণা ভাষণ শোনানো এবং দেখানোর কারণে কোনও ছবির মুক্তি আটকানো যায় না। তাহলে অনেক ধরনের ঘৃণা ভাষণ এবং প্রোপাগান্ডাকে আটকাতে হয়। অন্যদিকে, দ্য কেরালা স্টোরি পেয়েছে ‘এ’ সার্টিফিকেট। শুধু তাই নয়, বিতর্ক থামাতে ছবি থেকে ১০ টি দৃশ্যকে কেটে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি সাক্ষাৎকারের দৃশ্যও।

পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি‘ ছবি ঘিরে তুমুল বির্তক শুরু হয় কেরলে। কেরলের ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করারও নির্দেশ দেন। ছবিটি মুক্তি পাবে মে মাসের ৫ তারিখ। হিন্দি, তামিল তেলগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

বিতর্ক উঠেছে ছবিটির গল্পকে কেন্দ্র করেই। অভিযোগ, ‘দ্য কেরালা স্টোরি ছবির টিজারে দেখানো হয়, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে কেরলকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখান হয়েছে। এমনকী, টিজারের এক সংলাপেও আপত্তি উঠেছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত করার মরণখেলা চলছে, এবং টিজারে এমনটাই বলেছে এক নারী চরিত্র। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

Releated Posts

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top