News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ক্রেতাদেরকে সচেতন করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার
Image

ক্রেতাদেরকে সচেতন করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ ক্রেতাদেরকে সচেতন করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ একই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অভিযান৷ জন প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতাদেরকে সচেতন করার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে৷
আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, এলাকার কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা৷ সদর মহকুমা শাসক অরূপ দেব জানান রাজ্য সরকার চাইছে জন প্রতিনিধিদের মাধ্যমে ক্রেতাদের সচেতন করতে৷ তারই অঙ্গ হিসাবে এইদিন আগরতলা পুর নিগম এলাকায় প্রথম বারের মতো ক্রেতাদের সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে৷ পর্যায়ক্রমে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের সচেতনতা মূলক আলোচনা সভা করা হবে বলে জানান তিনি৷

Releated Posts

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026

ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে ১৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর শহরে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। রাজবাড়ি আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভার পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: রাজ্য সরকারের কোনও দপ্তরে জুনিয়র কর্মচারীদের তুলনায় সিনিয়ররা যেন বেতন কম না পান তা…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top