নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হল আড়ালিয়া লোকনাথ মুসলিম পাড়ার মহিলারা৷ সোমবার এলাকার মহিলারা অভিযুক্তর শাস্তির দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে৷আড়ালিয়া লোকনাথ মুসলিম পাড়া এলাকায় নৃশংসভাবে হত্যা করা হয় তনুজা বেগম নামে এক গৃহবধূকে৷ হত্যার পর গৃহবধূর দ্বিখণ্ডিত মৃতদেহ বস্তা বন্দি করে বাড়ির অদূরে এক কচু খেতে ফেলে দেওয়া হয়৷ পরবর্তী সময় পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে৷ অভিযুক্ত পাষণ্ড স্বামীকে গ্রেপ্তার করে৷ এইবার অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হল আরালিয়া লোকনাথ মুসলিম পাড়ার মহিলারা৷ সোমবার এলাকার মহিলারা অভিযুক্তর শাস্তির দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে৷ এলাকার মহিলাদের দাবি তনুজা বেগম খুনে অভিযুক্ত কায়েম মিয়াকে ফাঁসি দিতে হবে৷

প্রতাপগড়ে গৃহবধূ হত্যাকারী স্বামীর কঠোর শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















