News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান মাস্টার্স পাওয়ারলিফটিং-এ ত্রিপুরার অমল ঘোষের ৪ পদক
Image

এশিয়ান মাস্টার্স পাওয়ারলিফটিং-এ ত্রিপুরার অমল ঘোষের ৪ পদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।দ্বিতীয় দিনেই চমক দিলেন ত্রিপুরার পাওয়ার লিফটার অমল কুমার ঘোষ। কেরলের আলাপোজ্জাতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং প্রতিযোগিতার মাস্টার্স বিভাগে। আসরের দ্বিতীয় দিনে ১ টি স্বর্ণ সহ ৪ টি পদক জয় করে দেশের পাশাপাশি রাজ্যোর নামও উজ্জ্বল করলেন অমল কুমার ঘোষ। মাস্টার্স -‌থ্রি বিভাগের ৬৬ কেজিতে বেঞ্চ প্রেসে স্বর্ণ পদক জয় করেন অমল। এছাড়া, বেক স্কোয়াড, ডেড লিভ এবং ওভার এল বিভাগে রৌপ্য পদক জয় করেন রাজ্যের গর্ব ওই মাস্টার্স পাওয়ার লিফটারটি। অমল কুমার ঘোষের দুরন্ত সাফল্য খুশি রাজ্যের পাওয়ার লিফটাররাও। রাজ্য সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ অভিনন্গন জানিয়েছেন অমল কুমার ঘোষকে। প্রসঙ্গত:‌ ত্রিপুরার অপর খেলোয়াড় হিসাবে দেশের জার্সি গায়ে ওই আসরে নামবেন অমরদ্বীপ দেববর্মা। ১২০ কে জি বিভাগে। রাজ্য দল তথা ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে ত্রিপুরার শান্তনু সূত্রধর এবং ম্যানেজার প্রিয়তোষ দাসও রয়েছেন কেরালায়। স্পন্সরের ভূমিকায় এগিয়ে আসা দুবাইবাসী বাংলাদেশের নাগরিক মোঃ তারিক উজ্জামানও দারুণ খুশি অমল কুমার ঘোষের সাফল্যের খবর পেয়ে।

Releated Posts

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top