News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্লাব ক্রিকেট ফের ‌জয়ী ইয়াপ্রি কৌতল
Image

অমরপুরে ক্লাব ক্রিকেট ফের ‌জয়ী ইয়াপ্রি কৌতল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।সহজ জয় পেলো ইয়াপ্রি কৌতল ক্লাব। ৭ উইকেটে পরাজিত করলো ডালাক ভি সি-‌কে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ডালাক ভি সি দল মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র মোবারক হুসেন দুই অঙ্কের রানে পা রাখেন মোবারক ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ইয়াপ্রি কৌতল ক্লাবের পক্ষে বিশাল জমাতিয়া (‌৩/‌১৩)‌ এবং সর্বহরি জমাতিয়া (‌৩/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌ইয়াপ্রি কৌতল  ১০.‌৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শুভরঞ্জন জমাতিয়া ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং বিজয় জমাতিয়া ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top