News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমীলা বাহিনীর
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ প্রমীলা বাহিনীর

আগরতলা, ২ মে (হি.স.) : পানীয় জলের দাবিতে উদয়পুর রাজনগর পঞ্চায়েতের অধীন নারায়ণ নগর কলোনীর সড়ক অবরোধে সামিল হয়েছে প্রমীলা বাহিনী। দীর্ঘ তিনমাস যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে মঙ্গলবার সকালে সমস্যার সমাধান না পেয়ে উদয়পুর-পিত্রা সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় শাসক দলের যুব নেতা অজিত পোদ্দার এবং তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। প্রমিলা বাহিনীরা ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, উদয়পুর রাজনগর পঞ্চায়েতের অধীন নারায়ণ নগর কলোনী এলাকায় প্রায় দেড়শ পরিবারের বসবাস। কিন্তু দীর্ঘ তিন মাস যাবৎ তীব্র জল সংকটে ভুগছেন বলে অভিযোগ এলাকাবাসীর।পার্শ্ববর্তী এলাকার টিলার উপর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে তাঁদের, ক্ষোভে ফেটে পড়েন তিনি।

তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার স্থানীয় রাজনগর গ্ৰাম পঞ্চায়েতে জানালেও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে উদয়পুর – পিত্রা সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে স্থানীয় শাসক দলের যুব নেতা অজিত পোদ্দার ছুটে আসেন অবরোধকারীদের সাথে কথা বলে এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top