News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও জেডিএস আদতে দু’টি দল হলেও, উভয়ে হৃদয় ও কাজে একইরকম : নরেন্দ্র মোদী
Image

কংগ্রেস ও জেডিএস আদতে দু’টি দল হলেও, উভয়ে হৃদয় ও কাজে একইরকম : নরেন্দ্র মোদী

চিত্রদুর্গ, ২ মে (হি.স.): কংগ্রেস ও জেডিএস-এর থেকে কর্ণাটকের জনগণকে সাবধান করলেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার কর্ণাটকের চিত্রদুর্গে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “কর্ণাটকের জনগণকে কংগ্রেস এবং জেডিএস উভয় দলের থেকে সাবধান থাকতে হবে। কংগ্রেস এবং জেডিএস আদতে দু’টি দল হলেও, উভয় দল হৃদয়ে এবং কাজে একইরকম। দুই দলই সমাজকে বিভক্ত করার রাজনীতি করে।” প্রধানমন্ত্রী বলেছেন, “কংগ্রেস ও জেডিএস-এর অপশাসনের প্রমাণ হল আপার ভদ্র সেচ প্রকল্প। তাঁরা কৃষকদের নিয়ে চিন্তিত ছিল না, তাই তাঁরা এই প্রকল্পটি উপেক্ষা করেছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এই প্রকল্পটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস কখনই বিজেপির উন্নয়নমূলক কাজের সঙ্গে পাল্লা দিতে পারবে না। ২০১৪ সালের আগে ১০ বছরে কংগ্রেস যতগুলি মেডিকেল কলেজ তৈরি করেছিল, বিজেপি সরকার মাত্র ৯ বছরে তার দ্বিগুণ মেডিকেল কলেজ তৈরি করেছে। বিজেপি সরকার দরিদ্রদের আরও একটি উদ্বেগের সমাধান করেছে। আমাদের সরকার মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত শিক্ষা স্থানীয় ভাষায় পরিচালনার ওপর জোর দিচ্ছে। এতে গ্রামের দরিদ্র যুবকদের বিশেষ সুবিধা হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “কৃষকদের ছেলে-মেয়েদের শিক্ষার জন্য ‘রাইতা বিদ্যা নিধি’ চালু করেছে বিজেপি। আদিবাসী বন্ধুদের জন্য ৪০০টিরও বেশি একলব্য মডেল স্কুল তৈরি করা হয়েছে।” কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও সন্ত্রাসবাদকে তোষণ করে কংগ্রেস।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top