News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘মন কি বাত’ নিয়ে মোদীকে তোপ অভিষেকের, ক্ষোভ বিজেপি-র
Image

‘মন কি বাত’ নিয়ে মোদীকে তোপ অভিষেকের, ক্ষোভ বিজেপি-র

কলকাতা, ১ মে (হি. স.) : সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে জনসংযোগ যাত্রায় অংশ নিতে গিয়ে তৃণমূলের ‘সর্বভারতীয়’ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর কর্মসূচি ‘মন কি বাত’-কে। প্রধানমন্ত্রীর শততম ‘মন কি বাত’-এর অনুষ্ঠানে পূর্তিকে বাংলার বঞ্চনার সঙ্গে জুড়ে দেন অভিষেক।

অভিষেক বলেন, ‘‘প্রধানমন্ত্রী মন কি বাতের ১০০ পর্ব সম্পন্ন করতে পারেন, কিন্তু তিনি ১০০ দিনের কাজের জন্য বকেয়া তহবিল প্রদান করতে অক্ষম।’’

তাঁর অভিযোগ, ‘‘মাথার উপর ছাদ, পরনে‌ বস্ত্র, পেটে রুটি জুটছে না মানুষের, আর প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে করছেন মন কি বাত। ১০০তম পর্ব, ১০০তম অধ্যায়। আর ১০০ দিনের টাকা বন্ধ।’’
অভিষেক বলেন, ‘‘বাংলাই একমাত্র রাজ্য যে রাজ্য ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের জন্য কেন্দ্রের তরফে কোনও অর্থ পায়নি।’’ তিনি বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। শুধুমাত্র এই কারণে বিজেপিশাসিত কেন্দ্র বাংলার জন্য বরাদ্দ ১.১৫ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল আটকে রেখেছে।’’
বাংলার বিজেপি নেতৃত্বের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে (ওঁরা) প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’ বিজেপি-র কোনও শীর্ষনেতা এ সম্পর্কে প্রকাশ্য বিবৃতি না দিলেও দলের তরফে এই বক্তব্যের ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপি-র এক নেতা বলেন, এমনিতেই তো তৃণমূলের ‘সর্বভারতীয়’ তকমা মুছে গেছে। অভিষেক একটি আঞ্চলিক দলের নেতা একজন সাধারণ সাংসদ ছাড়া কিছু নন। প্রধানমন্ত্রীর নাম করে জনসভায় ভিত্তিহীন এরকম অভিযোগ অভিষেকের ঔদ্ধত্যের বহিপ্রকাশ ছাড়া কিছুই নয়।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top