News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ২০১৮ সাল থেকে শ্রমিকের শ্রম চুরি করছে বিজেপি সরকার : মানিক
Image

ত্রিপুরায় ২০১৮ সাল থেকে শ্রমিকের শ্রম চুরি করছে বিজেপি সরকার : মানিক

আগরতলা, ১ মে (হি.স.) : ত্রিপুরায় ২০১৮ সাল থেকে শ্রমিকের শ্রম চুরি করছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। নির্বাচনোত্তর সন্ত্রাসে অধিকাংশই শ্রমিক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই, এই সরকারকে কোণঠাসা করে রাজনৈতিক উৎখাতে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ লড়াই চাই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আয়োজিত জনসভায় দীপ্ত কন্ঠে এই ডাক দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকার। তারঁ কটাক্ষ, ত্রিপুরায় এই প্রথম খুব কম আসনে জয়লাভ করে কোন দল শাসকের মসনদে বসেছে। এর জন্য তিনি এদিন তিপ্রা মথাকেও এক হাত নিয়েছেন।

তারঁ কটাক্ষ, তেইশের নির্বাচনে ক্ষমতাচ্যুত হতে চলেছিল বিজেপি সরকার। মাত্র ৩৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে শাসক দল। তাঁর দাবি, ত্রিপুরায় এই প্রথম এত কম আসনে জয়লাভ করে সরকারের গদিতে বসেছে। তাঁর বক্তব্য, বিজেপিকে কোনঠাসা করে একত্রে লড়াই করাই ছিল সিপিএমের লক্ষ্য। কংগ্রেসের সাথে আসন রফার প্রশ্নে এভাবেই সাফাই দিলেন তিনি।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তেইশের নির্বাচনে সন্ত্রাসমুক্ত হয়ে জনগন সিপিএমকে ভোট দিয়েছিলেন। তাঁরাই নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়েছেন।

তাঁর অভিযোগ, ২০১৮ সাল থেকে শ্রমিকদের শ্রম চুরি করছে বিজেপি পরিচালিত সরকার। নিত্যদিন জিনিসের দাম বেড়ে চলেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। বেকারত্বের সমস্যা মারাত্মকভাবে দেখা দিয়েছে। ফলে, মানুষকে চুক্তিবদ্ধ কাজ করতে বাধ্য করেছে বিজেপি সরকার। তিনি সুর চড়িয়ে দাবি করেন, ত্রিপুরা ২০১৮ সালের পর থেকে লুন্ঠনের রাজ্যে পরিনত হয়েছে।

তাঁর আরও অভিযোগ, ২ মার্চের পর থেকে এখনো ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস জারি রয়েছে। বিরোধী কর্মীর রাবার বাগান সহ ঘর বাড়ি আগুনে পুড়িয়ে ফেলা, বহু মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা, কর্মসংস্থানে বাধা দেওয়া, দোকান পাট বন্ধ করা, লুটপাট সহ  প্রতিনিয়ত চলছে সন্ত্রাস সংঘটিত হচ্ছে। তাঁর কটাক্ষ, আরএসএসের নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরাবাসীর উপর ক্রমাগত নির্যাতন চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শ্রমিক শ্রেণী বেশিরভাগ নির্যাতনের শিকার হয়েছে।

তাঁর দাবি, হতাশার কারণে বিজেপি এই সমস্ত কাজ করছে। কারণ, তাঁরা বুঝতে পেরেছে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জনজাতি ছাড়াও সাধারণ আসন মিলিয়ে তিপ্রা মথা মোট ৪২ টি আসনে বিধানসভা নির্বাচনে প্রাথী দিয়েছে। তাতে, বামেদের বিকল্প সরকার গঠনের পথে বাধা তৈরি হয়েছে। তাই মানিক সরকার ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জনগনকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top